জীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ করেছেন এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বুধবার (১৪ জুলাই) দিনব্যাপী পৃথক আয়োজনে উপজেলার গাজীপুর, কাওরাইদ ও বরমী ইউনিয়নে ১৪ হাজার ৯০ জন মানুষের মধ্যে এ চাল বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে উপজেলার আরও ৫টি ইউনিয়নে ১৬ হাজার ৮০০ মানুষের মধ্যে এ চাল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, চেয়ারম্যান আজিজুল হক, নুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন প্রমুখ।